আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ ইং

রাণীনগরে বজ্রপাতে দাদা-নাতির মৃত্যু, এলাকায় শোক

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা-এ ফসলের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল গ্রামের জাঠা মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) এবং আমিনুরের ছেলে তারেক ফকির (২৪)। তারা সম্পর্কে দাদা-নাতি। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তারা পারইল গ্রামের জাঠা মাঠে অন্যের জমিতে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দাদা-নাতির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ