আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৬ ইং

তাহিরপুর সীমান্তে ১৮৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তপথ দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ইয়াবা নিয়ে আসার পথে সাগর মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার বিকেলে উপজেলার বিরেন্দ্রনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাগর ওই উপজেলার বড়ছড়া গ্রামের রহম আলীর ছেলে।

বিজিবি-২৮ ব্যাটালিয়ন জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর বিওপির বিশেষ টহল দল সীমান্তের আনুমানিক ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে সাগর মিয়াকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো ১০টি প্যাকেট থেকে ১ হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬ হাজার ৬৮ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ