আজ ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ ইং

মিরপুরে আ. লীগ নেতার দোকান  ভাঙচুর ও আগুন 

নিজস্ব প্রতিবেক :

রাজধানীর ঢাকার মিরপুরে এক ছাত্রলীগ নেতা ফাহাদ করিম এর কাপড়ের দোকান ট্যাগ দিয়ে মব হামলার ঘটনা ঘটেছে| স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ তারিখ রাত গভীর হলে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল দোকানটিতে হামলা চালায়| হামলাকারীরা দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ প্রায় ১০ লাখ টাকা নিয়ে যায় এবং প্রায় ২০ লাখ টাকার কাপড় আগুনে পুড়িয়ে দেয়| এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে|
ভুক্তভোগী দোকান মালিক জানান, মিরপুর-২ এলাকার ওই কাপড়ের দোকানটি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল | গত ২৭ তারিখ রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর গভীর রাতে একদল ব্যক্তি সেখানে হামলা চালায়| প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা দোকানে ঢুকে প্রথমে ভাঙচুর শুরু করে এবং দোকানের বিভিন্ন মালামাল বাইরে ছুড়ে ফেলে | পরে তারা দোকানের ভেতরে আগুন ধরিয়ে দেয়| স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীরা নিজেদের পরিচয় গোপন রাখলেও তারা দোকানটিকে একটি রাজনৈতিক ট্যাগ দিয়ে আক্রমণ করে| অভিযোগ রয়েছে, হামলার সময় দোকানটিকআওয়ামী লীগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়| তবে দোকান মালিক এই অভিযোগ অশিকার করে বলেছেন, তার ব্যবসা সম্পূর্ণ অরাজনৈতিক এবং তিনি শুধুমাত্র ব্যবসার সঙ্গে জড়িত| তার ছেলে মো: ফাহাদ করিম এর ব্যবসার সাথে কোন সম্পর্ক নেই | এই ব্যবসাটি তিনি অনেক বছর যাবৎ করে আসছেন | হামলার সময় দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় ১০ লাখ টাকা লুট করা হয়েছে বলে জানা গেছে| পাশাপাশি দোকানে থাকা বিপুল পরিমাণ কাপড় আগুনে পুড়ে যায়| দোকান মালিকের দাবি, আগুনে পুড়ে যাওয়া কাপড়ের মূল্য প্রায় ২০ লাখ টাকার মতো| এতে তার ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়েছে | ঘটনার সময় আশেপাশের কয়েকজন বাসিন্দা শব্দ শুনে বাইরে বের হয়ে আসেন| তারা দূর থেকে দোকানে আগুন জ্বলতে দেখতে পান| তবে হামলাকারীদের হাতে লাঠিসোটা ও অন্যান্য অস্ত্র থাকার কারণে কেউ সামনে এগিয়ে যেতে সাহস পাননি| স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলাকারীর সংখ্যা ছিল আনুমানিক ১৫ থেকে ২০ জন|
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ করে কয়েকজন লোক এসে দোকানের শাটার ভেঙে ফেলে| তারপর ভেতরে ঢুকে অনেক কিছু ভাঙচুর করতে থাকে| কিছুক্ষণ পর আগুনও লাগিয়ে দেয়| আমরা দূর থেকে দেখেছি, কিন্তু ভয়ে কেউ কাছে যেতে পারিনি|আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাতের বেলা হঠাৎ হচৈ শুনে বের হয়ে দেখি দোকানে আগুন জ্বলছে| কয়েকজন লোক দ্রুত সেখান থেকে চলে যাচ্ছিল| তাদের সংখ্যা প্রায় ১৫ থেকে ২০ জন হবে|” ঘটনার পর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন| পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের ভেতরের বেশিরভাগ কাপড় পুড়ে যায়| এতে দোকানটির ব্যাপক ক্ষতি হয়| ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, “আমার দোকানটি বহু বছর ধরে এখানে চলছে| আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই| হঠাৎ করে এভাবে মব ˆতরি করে দোকান ভাঙচুর ও আগুন দেওয়া হলো, যা আমার জন্য বড় ক্ষতি| আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই|”
এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে| স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এমন ঘটনা ঘটলে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে| তারা দ্রুত তদন্ত করে হামলাকারীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন|এ বিষয়ে স্থানীয় থানার পুলিশ জানায়, ঘটনার খবর পাওয়ার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন| দোকানের ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে| আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে| পুলিশের এক কর্মকর্তা বলেন, “আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি| কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা বের করার চেষ্টা চলছে| অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|এদিকে ঘটনার পর থেকে মিরপুর-২ এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে এক ধরনের উদ্বেগ বিরাজ করছে| স্থানীয়রা মনে করছেন, এ ধরনের হামলা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে|বিশেষজ্ঞরা মনে করেন, যেকোনো ধরনের মব সহিংসতা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর| আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা| পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন|সব মিলিয়ে, মিরপুর-২ এলাকায় কাপড়ের দোকানে এই হামলার ঘটনা স্থানীয় ব্যবসায়ী সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে| ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ন্যায়বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন| এখন দেখার বিষয়, তদন্তের মাধ্যমে এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের বিচারের আওতায় আনা কত দ্রুত সম্ভব হয়|

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ