আজ ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৬ ইং

দল আমাকে পুনর্মূল্যায়নের সুযোগ দেবে মনোনয়ন বঞ্চিত : কামরুল 

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা জানাতে এসেছি, ধানের শীষের কথা বলতে এসেছি। দল আমাকে প্রাথমিক মনোনয়ন বঞ্চিত করেছে, তবে আমি আশাবাদী বর্তমান সিদ্ধান্ত বিবেচনা করে দল আমাকে পুনর্মূল্যায়নের সুযোগ দেবে।’

রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে করা এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন সুনামগঞ্জ-১ আসনে (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক কামরুজ্জামান কামরুল।

শুক্রবার বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শ্রীপুর বাজার এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য চাঁন মিয়া মাস্টার, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম ও উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসান রাসেল প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ