আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বীরগঞ্জে কলা বাগানে শিশুর মরদেহ

আব্দুল জলিল, বীরগন্জ প্রতিনিধি 

দিনাজপুর বীরগঞ্জে আলহাজ্ব আইন উদ্দিনের একটি কলা বাগান থেকে মোস্তফা ইব্রাহিম আব্রার (৪) নামে এক শিশুর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী এটি হত্যাকান্ড।

৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিজ পড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যানী মাঝাপাডা হুমায়ুনের বাড়ি সংলগ্ন কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু মোস্তফা ইব্রাহিম আব্রার ঔ এলাকার হাসান আলীর ছেলে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ও স্হানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ঘটনাস্থল পরিদর্শন করেন।

মৃত্যু শিশুর চাচাতো ভাই মাজেদুর রহমান জানান বৃহস্পতিবার সকাল ১১ টায়র দিকে খেলতে বের হন শিশু মোস্তফা ইব্রাহিম আব্রার পরে বেলা বাড়ার সঙ্গে ওই শিশু বাড়িতে না ফিরলে মা রাবেয়া বেগম সহ পরিবারের সদস্য সহ প্রতিবেশিরা তাঁকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে তাকে কোথাও না পাওয়ার পর এক প্রযায়ে বাড়ির পাশে কলা বাগানে তার মরা দেহ পাওয়া যায়।

মোস্তফা ইব্রাহিম আব্রার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন। এ ঘটনায় সন্দেহ ভাজন ব্যাক্তিদের জিজ্ঞেসাবাদ করছেন পুলিশ।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য এম আব্দুর রহিম মেডিক্যালে পাঠানো হয়।

শিশুর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরবতী জানা যাবে এটি হত্যাকান্ড কিনা।তবে মোস্তাফা ইব্রাহিম আব্রার এর পরিবারের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি। আমাদের তদন্ত চলমান রইয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ