আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁয় প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।

জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রতিবন্ধীরা যেন সমাজের বোঝা না হয়ে যায় মাননীয় প্রধানমন্ত্রীর এমন চিন্তা থেকে জেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে একশত প্রতিবন্ধী পরিবারের মাঝে নগদ পাঁচশত টাকা করে ত্রাণ প্রদান করা হয়।

ইউএনও মো. ছানাউল ইসলাম সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহিত পদক্ষেপ বাস্তবায়নে প্রতীবন্ধীদের ত্রাণ দেওয়া হলো। এসময় বৈশিক করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ মেনে চলতে সর্ব সাধারণকে আহবান জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ