আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মোঃ ওয়াসিমুল বারী সিয়াম:

রংপুরের গঙ্গাচড়ার ৪নং ইউনিয়ন পরিষদে ডক্টরস ওয়ার্ল্ড ওয়াইডের এর অর্থায়নে ও কমিউনিটি চক্ষু হাসপাতাল রংপুর এর সহযোগিতায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন প্রধান অতিথি তুরস্ক থেকে আগত ডাঃ হাসান ভাইস চেয়ারম্যান ডক্টরস ওয়ার্ল্ড ওয়াইড, আর এতে সভাপতিত্ব করেন ৪ নং গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাজহারুল ইসলাম লেবু।
এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ফেরদৌস আলম মুকুল, কমিউনিটি চক্ষু হাসপাতালের সিইও নূর ইসলাম সিদ্দিকী, প্রজেক্ট কো-অর্ডিনেটর আবদুল্লাহ ইয়ামিন,কমিউনিটি অফিসার তুরস্কের মিস গোমছা ও আইশা নূর।

ফ্রি চক্ষু শিবিরে ১হাজার রোগীকে ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ডক্টরস ওয়ার্ল্ড ওয়াইড এর অর্থায়নে সম্পর্ণ নিজেস্ব খরচে ৫০ জন রোগীর চোখের ছানী অপারেশন এর জন্য রংপুরে প্রেরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ