লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধ ভাবে স্কুল পরিচালনা কমিটি গঠন করায় মানববন্ধন করেছে স্থানীয় ও অবিভাবকেরা। অভিযোগ উঠেছে হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে ।
এই অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক বৃন্দ। মঙ্গলবার দুপুরে কেতকীবাড়ি বাজারে ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তারা এসব অভিযোগ করেন।
উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন না করে প্রধান শিক্ষক মিজানুর রহমান তার বড় ভাইকে সভাপতি করে মন গড়া কমিটি করার অভিযোগে মানববন্ধন করে অভিভাবক ও এলাকাবাসী, এসময় তারা বলেন অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি জানান।
এবিষয়ে অভিভাবক বৃন্দ বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোন কাজ না হওয়ায় আদালতে মামলা করেছেন। মানববন্ধনে অভিযোগ করে অবিভাবক সদস্য আনোয়ার হোসেন বলেন আমার বাবা এই স্কুলের দাতা সদস্য তার স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষক মিজানুর রহমান অবৈধ নির্বাচন দেখিয়ে কমিটি গঠন করে। এসময় তারা বক্তব্যে বলেন আমরা এই কমিটি বাতিল করে নতুন নির্বাচন করে কমিটি গঠনের দাবি জানাই
প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন নিয়ম মেনেই কমিটি করা হয়েছে। একটি মহল সবসময় স্কুলের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহিন অভিযোগ করে।
এবিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন যেহেতু তারা ওই কমিটির বিরুদ্ধে আদালতে মামলা করেছে আদালত থেকে কোন তদন্ত রিপোর্ট চায় তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।