আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে ইউএনও প্রেস কনফারেন্স

মোঃ ওয়াসিমুল বারী সিয়াম, গঙ্গাচড়া প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ ধাপের ১ম পর্যায়ে গঙ্গাচড়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি,
ঘর এবং জমির মালিকানা নামজারি কবুলিয়ত দলিল হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর প্রসঙ্গে উপলক্ষে
আজ সোমবার দুপুরে  উপজেলা কনফারেন্স রুমে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না  জানান আগামী ৯ আগষ্ট  মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ন্যায় গঙ্গাচড়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারে মাঝে  জমিসহ গৃহ হস্তন্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।
৪র্থ পর্যায়ে ২য় ধাপে গঙ্গাচড়ায় ১১৪ জনকে গৃহহীন ও ভূমিহীন পরিবারে জমিসহ গৃহ হস্তান্তর করবেন। এই নিয়ে গঙ্গাচড়ার ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে  ২য় ধাপে মোট ২শত মধ্যে ১১৪ জনসহ মোট  ৬০০ জন গৃহহীন পরিবারের মাঝে গৃহ  হস্তান্তর কার্যক্রম শেষ হবে।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না কে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে তিনি বলেন,  আমরা এখানে মানসম্পন্ন গৃহ নির্মাণ করেছি।এই উপজেলায় সকল ভুমিহীন গৃহহীন পরিবার পর্যায়ক্রমে ঘর পাবে।
এসময উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, সাবেক বীব মুক্তিযোদ্ধা  কমান্ডার আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিমুল হক উপস্তিত ছিলেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ