নতুনদের বরণ করতে রংপুরে ইম্পেরিয়াল নার্সিং কলেজের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকালে নগরীর বদরগঞ্জ রোডস্থ ইম্পেরিয়াল নার্সিং কলেজ চত্বরে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় ইম্পেরিয়ার নার্সিং কলেজের চেয়ারম্যান তৈয়বুল ইসলামের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মহসিন রেজা মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক তারেকুল মোর্শেদ গৌরব,
স্নেহা নার্সিং কলেজের প্রশাসনিক কর্মকর্তা মানিক শাহা, প্রধান হিসাব রক্ষক ও রিপোর্টাস ইউনিটি রংপুরের সাধারণ সম্পাদক শিমুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন পাঠের মাধ্যমে শুরু হয়ে গীতা পাঠ, অতিথি ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচী পালন করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।