রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।
১৭ জুলাই তিনি উপজেলার গজঘন্টা ইউনিয়নের হাবু ইন্দিরার মোড় হতে খলিল মাষ্টারের বাড়ি পর্যন্ত পাকাকরন রাস্তার উদ্বোধন, পাকার পুল হতে কৈপাড়া-মানাষপাড়া রাস্তা পাকা করণের ভিত্তি প্রস্তর স্থাপন,
গজঘণ্টা স্কুল ও কলেজ হতে ওয়াপদা বাঁধ ভায়া কাউয়াবান্দা মসজিদ পর্যন্ত রাস্তা পাকা করণের ভিত্তি প্রস্তর স্থাপন, আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি কলেজ মোড় হতে হাজী পাড়া মোড় পর্যন্ত পাকাকরণ রাস্তার উদ্বোধন,
কিশামত কুতুব প্রাথমিক বিদ্যালয় হতে সয়রা বাড়ি লিচু বাগান হয়ে লিটনের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়া গজঘণ্টা ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন ও সন্ধ্যায় আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি বাজার জামে মসজিদে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, এমপি প্রতিনিধি ও জেলা পরিষদ সদস্য মমিনুর ইসলাম, উপজেলা জাতীয় পার্টের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাপা নেতা আজিজুল ইসলাম,খলিলুর রহমানসহ জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলজিইডির প্রতিনিধি ও ঠিকাদার উপস্থিত ছিলেন।