আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সঙ্গে এনপিপি’র মনোনয়ন প্রত্যাশী’র মতবিনিময়

মোরেলগঞ্জ প্রতিনিধি, এখলাস শেখ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোরেলগঞ্জ উপজেলা  প্রেসক্লাবের সঙ্গে বাগেরহাট-৪ আসনে  ন্যাশনাল  পিপলস্ পার্টি ( এনপিপি)’র মনোনয়ন প্রত্যাশী মাওলানা মুহাম্মদ লোকমান সাইফির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ৮ টায় প্রেসক্লাব কার্যালয়ে  এ মতবিনিময় সভায় মোরেলগঞ্জ-শরণখোলা আসনের এনপিপি’র ( আম মার্কার) একজন প্রার্থী  হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ  প্রকাশ করেন তিনি।
পাশাপাশি  এলাকার মানুষের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন এনপিপি’র  কেন্দ্রীয় ধর্ম বিষয়ক এ সম্পাদক।
ব্যক্তি জীবনে তিনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী ও সমাজসেবী।
পেয়েছেন অনেক স্বীকৃতি ও সম্মাননা। এবার এলাকার মানুষের পাশে থেকে কিছু করার ইচ্ছে প্রকাশ করেন উপজেলার খাউলিয়া ইউনিয়নের আমতলী  গ্রামের এ কৃতী সন্তান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ