আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় ‘খারুভাজ উপজেলা প্রশাসন পার্ক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

মোঃ ওয়াসিমুল বারী সিয়াম,গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের হাবু খারুভাজ বিলে এবার নতুন যুক্ত করা হলো বিনোদন পার্ক। যার নাম করন করা হয়েছে খারুভাজ উপজেলা প্রশাসন পার্ক।

আজ ১৫ জুলাই শনিবার সকাল ১০ টায় রংপুর জেলা প্রশাসক (ডিসি) ডঃ চিত্রলেখা নাজনীন ভিডিও কলের মাধ্যমে পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে জেলা প্রশাসক উদ্বোধনের পর উপজেলা প্রশাসন,

ইউপি চেয়ারম্যান, মেম্বার, বিলের সুবিধাভোগী ও এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে পরামর্শমূলক বক্তব্য দেন এবং পার্কটি রক্ষণাবেক্ষণে সবার সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, গজঘন্টা ইউপি সদস্য বকুল মিয়াসহ অন্যান্য সদস্য, সুধিজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , প্রায় ১৮ একর সরকারি জমিতে রয়েছে বিল। যা খারুভাজ বিল নামে পরিচিত। ওই বিল সরকার মৎস্য চাষের জন্য লিজ দেয়। সম্প্রতি বিলের কিছু জায়গা দখলকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়।

গঙ্গাচড়ায় কোন বিনোদন পার্ক না থাকায় বিলটিতে মাছ চাষের পাশাপাশি একটি বিনোদন পার্ক করার পরিকল্পনা গ্রহন করেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। তিনি উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার দিকনির্দেশনা মোতাবেক ও স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগিতায় খারুভাজ বিলে বিনোদন পার্ক তৈরি করছেন। পার্কটি খারুভাজ উপজেলা প্রশাসন পার্ক নাম করন দেওয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ