আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মোরেলগঞ্জে ১৫ হাজার তালেগাছের চারা বিনামূল্যে বিতারণ

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ১৫ হাজার তালগাছের চার বিতারণ করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন (১৩ জুলাই) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ দফা কর্মসূচী
বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন ৯ শ করে এবং ৩ টি আশ্রায়নে মোট ১৫ হাজার তালগাছের চারা বিতরণ করা হয়েছে।
চারা বিতরণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবার নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি  আলহাজ্ব এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, তেলিগাতী  ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মোরশেদা আক্তার, বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল  আউয়াল মহারাজ,
হোগলাপাশা ইউনিয়ন চেয়ারম্যান রিপন চন্দ্র দাস, খাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান,  চিংড়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আক্কাস বুলু, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চারা বিতরণ শেষে দৈবজ্ঞহাটি  ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে চারা রোপন করে এ কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ