আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রংপুরে স্নেহা নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধি:

রংপুরে স্নেহা নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ।২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ও বি, এস, সি  ইন নার্সিং কোর্সের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১০ জুলাই ২৩) দুপুরে নগরীর পর্যটন পাড়ায় অবস্হিত স্নেহা নার্সিং কলেজ চত্বরে তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মাজেদা খাতুনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রিপন সরকার,

রংপুর নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর রেহানা আক্তার, সূচিত্রা দাস, জেসমিন পারভিন, জেলা পাবলিক হেলথ নার্স (সিভিল সার্জনের কার্যালয়) মাকছুরা বেগম, গভর্নিং বোডির সদস্য নাফিসা সুলতানা, স্নেহা নার্সিং কলেজের প্রশাসনিক কর্মকর্তা মানিক সাহা, মনিটরিং অফিসার রওশানুল হক রাজু প্রমূখ।

কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়ে জাতীয় সংগিত পাঠ, ও আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় স্নেহা নার্সিং কলেজের কর্মকর্তা, কর্মচারী,অভিভাবকগণ, শিক্ষার্থীরাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ