লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কার্ডধারী ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি হারে চাউল বিতরণ করা হয়।
শনিবার সকালে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ড ধারী ১১৮৪ জন ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট এক আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি। পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত এর সহযোগিতা উক্ত চাউল বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন মোতাহার হোসেন এমপি।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহআলম সহ ইউপি সদস্য বৃন্দ।