আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মোরেলগঞ্জ নিশানবাড়িয়া ইউনিয়নে  প্রায় ৫ কোটি টাকার বাজেট ঘোষনা

মোরেলগঞ্জ প্রতিনিধি, মোঃ এখলাস শেখ 

বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে পৌনে ৫ কোটি টাকার বাৎসরিক বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় এক উন্মুক্ত সভায় ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।

২০২৩-২০২৪ অর্থ বছরে এ বাজেটে অবকাঠামোগত ও যোগাযোগ খাতে ৭৫ লাখ টাকা সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে।

পরিষদ চত্বরে অনুষ্ঠিত বাজেট সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউপি সচিব মো. সালাহউদ্দিন, পানিই জীবন প্রকল্পের মো. আমির খসরু, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, খলিলুর রহমান ও শিক্ষক মো. হারুন অর রশিদ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ