আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ল ভ‍্যান চালকের বাড়ি

মোঃ রাহিমুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ভ‍্যান চালকের বাড়ি পুড়ে ভস্মীভূত। অগ্নিকান্ডে ধান সহ দুইটি টিনের ঘর পুড়ে গেছে।

রবিবার (১৪ মে) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের নুরুল হক এর পুত্র মোফাজ্জল হোসেন(৩৮) এর বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে সে পেশায় একজন ভ‍্যান চালক ।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, রবিবার দুপুরে মোফাজ্জল হোসেনের গোয়াল ঘরে হঠাৎ আগুন লাগে। প্রচণ্ড রোদে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ঘরে। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে।

পরে স্থানীয়রা নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী। ততক্ষণে বাড়ির গোয়াল ঘর ও থাকার একটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা ৪০ মন ধান পুড়ে নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মোফাজ্জল হোসেন জানান, আমি ভ‍্যান গাড়ি চালাই। অনেক কষ্ট করে অন‍্যের জমি বর্গা নিয়ে দুই বিঘা জমির ঘরে তুলে ছিলাম। আগুনে পুড়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।

ইউপি সদস্য আবু সায়াদাত মো.বজলুর রহমান সাদ্দাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন বিদ‍্যুতের লাইন থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ