-
- রংপুর
- গঙ্গাচড়ায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত
- প্রকাশের সময়ঃ May, 7, 2023, 12:30 am
- 318 বার পড়া হয়েছে
মো: ওয়াসিমুল বারী সিয়াম, গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়।
গঙ্গাচড়া ডাকবাংলাে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পরে ডাকবাংলােয় এসে র্যালি শেষ হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা এমপি, এম,পি কন্যা মালিহা তাসনীম জুই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি উপজেলা শাখার সহ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, সভাপতি নুর আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক,রংপুর জেলা পরিষদের সদস্য ও দৈনিক তিস্তা সংবাদের সম্পাদক ও প্রকাশক মমিনুর ইসলাম, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য খতিবার রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মাহফুজার রহমান দুলু,জেলা জাতীয় যুব সংঘতির সভাপতি শাহীন হোসেন জাকির, নোহালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আসরাফ আলী, লক্ষিটারি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, কোলকোন্দ ইউনিয়ন জাতীয় পার্ট সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, অনুষ্ঠানে সৌদি আরব জেলা সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা শাখার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শফিকুজ্জামান সোহেল। সদস্য সচিব নুরুন্নবী রানা,যুগ্ম আহবায়ক সাহান শাহ প্রমুখ। এসময় আব্দুল মলেক,আব্দুল লতিফ, আনোয়ারুল ইসলাম, মোক্তার হোসেনসহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও সংবাদ