আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

লালমনিরহাটে বিদেশি পিস্তল ও ইয়াবা সহ আটক-১ 

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় বিদেশি পিস্তল ১টি,  ম্যাগাজিন ১টি তিন রাউন্ড গুলি ও ১৭৫  পিছ এবং  গুড়া  ইয়াবা ট্যাবলেট সহ মোট প্রায় ৩৭৫ পিছ ইয়াবা সহ  একজন কে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওদাবাস এলাকায় একটি বাড়িতে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহাআলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে  সাইফুর রহমান( ৩০) নামে  এক ব্যাক্তিকে আটক করে এসব উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মোট ৪টি মাদক মামলা রয়েছে।  হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহাআলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য যে,  উক্ত আসামী সাইফুর রহমান হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকার আব্দুল গফুর এর ছেলে।
তাহার বিরুদ্ধে ১। সিএমপি চট্রগ্রাম এর বাকলিয়া থানার মামলা নং ৩০, তারিখ- ২৩/১১/২০২১ ইং, জিআর ৫৬৪/২১ (বাকলিয়া), ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন  এর ৩৬(১) সারণির ১০(খ)/৩৮, ২। হাতীবান্ধা থানার মামলা নং ১২, তারিখ- ১০/০৮/২০২১ ইং, জিআর ২১২/২১ (হাতী), ধারা- ১৪৩/৩৪১/৩৩২/৩৩৩/৩৫৩/ ৩০৭/১৮৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ