মোঃ রাহিমুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৪০ বোতল ফেন্সিডিল সহ ০২ মাদক কারবারিকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(২৪ এপ্রিল) রাত আনুমানিক ৪ ঘটিকায় উপজেলাধীন জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী মৌজার বড় খাটামারী এলাকায় ভূরুঙ্গামারী থানা পুলিশ।
বিশেষ অভিযান চালিয়ে মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জয়মনিরহাট থেকে ক্যাম্পের মোড়গামী কাঁচা পাকা পরিত্যক্ত রেলওয়ে রাস্তার উপর থেকে একটি প্লাস্টিকের বস্তার ভিতর ৪০ (চল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে এবং ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল উপজেলার ছোট খাটামারি এলাকার নছর উদ্দিন এর পুত্র জুয়েল রানা (২১) এবং একই এলাকার মৃত মকবুল হোসেন এর পুত্র শফিকুল ইসলাম ওরফে শফি (৩৮)।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায় আরো ২ জনের সহযোগিতায় পরস্পর যোগসাজসে উক্ত ফেন্সিডিল ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে মাদক সেবীদের কাছে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গ্রেফতার কৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যাগত আছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।