আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

দিনাজপুর বীরগন্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

জলিল বীরগন্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩,পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন-কে সামনে রেখে বীরগন্জ পৌর এলাকার মেইন বাজারে শপিংমল গুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা।

শহরের সব মার্কেটে বইছে ঈদের হাওয়া। ঈদকে সামনে রেখে বাহারী রংঙের ডিজাইন আর বিভিন্ন মডেলের পোশাক শোভা পাচ্ছে বিপনী বিতানগুলোতে। শহরের বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলোতে নেমেছে ক্রেতার ঢল।

বীরগন্জ শহরের ঢাকা গার্মেন্টস আদর্শ বস্ত্রালয়, বীগ বাজার, নাহিদ গার্মেন্টস, বস্ত্র বিতানসহ শহরের বিভিন্ন কসমেটিক্সে দোকানগুলোতে চলছে জমজমাট কেনাকাটা।এদিকে পোশাক বিক্রেতা ঢাকা গার্মেন্টসের মালিক তানবীর হোসেন (তোতা)বলছেন, ২০ রমজানের পর থেকে ক্রমেই ভিড় বাড়ছে।

এবারের ঈদ কালেকশনে ক্রেতারা কিনছেন বাহারী রংয়ের দেশী বিদেশী পোশাক। তবে দাম ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বলে তাদের দাবী।তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে, লেহেঙ্গা, ওয়ান পিচ, টু পিচ, টপস গেঞ্জী ,ব্যাগ সেট, কোটী সেট, জিন্স,গাউন,এবং লং কামিজ, সর্ট কামিজ।

এছাড়াও বিভিন্ন নায়িকাদের নামানুসারে থ্রি পিসের চাহিদাও ব্যাপক ঢাকা গার্মেন্টসের মালিক তোতা মিয়া জানান এ ছাড়া বিভিন্ন বাহারি ডিজাইনের চাহিদা রয়েছে। তরুণীদের পোশাক ৫ শত টাকা থেকে শুরু করে ৩/৪ হাজার টাকা দামেও আচে।ছোটদের পোশাকেও রয়েছে ভিন্নতা।

মেয়ে শিশুদের পছন্দের তালিকায় রয়েছে লং ফ্রক ও পার্টি ফ্রক। এ ছাড়া মার্কেটগুলোতে উঠেছে বাহারি রংয়ের লেহেঙ্গা ও লং কামিজ। শিশুদের চাহিদার শীর্ষে রয়েছে পরী গাউন,স্কাট,সুতি টি-শার্ট ।

এ ছাড়া বিভিন্ন ডিজাইনের প্যান্ট। ঈদে তরুণদের পোশাকেও রয়েছে ভিন্নতা। তবে প্রতিবারের মতো এবারেও ভিন্ন ভিন্ন ডিজাইনের পাঞ্জাবির সমাহার দেখা গেছে মার্কেট গুলোতে ভিড় দেখা গেছে অনেক বেশি।

কথা হয় দুই মহিলা ক্রেতার সাথে ঈদের কেনাকাটা করতে আসা স্বপ্না খাতুনের সাথে । তিনি জানান নিজের জন্য না হলেও মেয়েদের শখ পুরোন করতে বাজারে আসা। দুই টা লেহেঙ্গা কিনলাম ৫ হাজার টাকা দিয়ে।

আরেক ক্রেতা আব্দুল কাদের পেশায় শিক্ষক তিনি জানান, দাম একটু বেশি তার পরেও কিনতে হবে। বছরের একটি দিন মা, বাবা, মেয়ে ও নিজের জন্য কিনলাম।

শুধু তিন মেয়ের ১২ হাজার টাকা লেগেছে। আমাদের টা বাদে। তারপর ও কিনতে পেরে খুশি লাগছে। ঢাকা গার্মেন্টসের মালিক তানবীর হোসেন (তোতা) জানান বেচাকেনা ভালো আলহামদুল্লিাহ। রোজার শুরুতে বেশি ছিলো। বিগত সময়ে চেয়ে এবার অনেক ভালো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ