আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বীরগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও ইফতার

জলিল বীরগন্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ

বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আজীবন সদস্য মোঃ শাহিনুর ইসলামের আহবানে গতকাল মঙ্গলবার ১১ এপ্রিল’২০২৩ খ্রীঃ বিকেলে নিজস্ব অডিটোরিয়ামে সংগঠনের আজীবন ও কার্যনির্বাহী সদস্যগনের এক প্রানবন্ত সফল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সে সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আজীবন সদস্য, প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক, আসন্ন হজ্ব মৌসুমে হজ্বযাত্রী. মোঃ আবেদ আলী, ছকিম উদ্দিন আহম্মেদ, মাজেদুর রহমান, মোশাররফ হোসেন, আরমান আলী,

নাজমুল ইসলাম মিলন, দশরথ রায় বাবুল এবং আর এম তৌফিক। প্রত্যেক বক্তা আলোচনায়, আসছে ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় এমপি, দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান, বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান,

পৌর মেয়র ও পৌর পরিষদ, ইউপি চেয়ারম্যানসহ সকল রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারীসহ সকলকে “ঈদের আগাম শুভেচ্ছা” “ঈদ মোবারক” জানিয়েছেন ।

আলোচকবৃন্দ বীরগঞ্জ প্রেসক্লাব উন্নয়ন কল্পে আগামীতে আন্তরিকতার সাথে ঐক্য মতের ভিত্তিতে কর্ম সম্পাদনের জন্য শপথ গ্রহন করেন। আলোচনা শেষে সংক্ষিপ্ত দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।ছবিতেঃ অনুষ্ঠিত সভার স্বচিত্র দৃশ্য।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ