আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

৬ কেজি গাঁজাসহ  মাদক কারবারি গ্রেফতার

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী প্রতিনিধি :

ভূরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি মাদকদ্রব্য গাজা সহ একজন গ্রেফতার করেছে।

শুক্রবার ১০ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড়খাটামারি( গুচ্ছগ্রাম) এলাকার খাদেম উদ্দিন এর পুত্র ছলিম উদ্দিন (৩৮)
এর বাড়িতে অভিযান চালিয়ে ০৬ কেজি গাজা উদ্ধার উদ্ধার করেন।

ছলিম উদ্দিন কে গ্রেফতার করেন এবং একই এলাকার মৃত শের আলির পুত্র আবু বক্কর সিদ্দিক (৪৮) পালিয়ে যায়।

থানার ওসি নজরুল ইসলাম জানান গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মামলায়া রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামী ছলিম উদ্দিন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে আরো ০৪ টি মাদক দ্রব্য আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ