আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় আগামী ২ মার্চ ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন অফিসার আইনুল হক, সমাজসেবক আবুল হোসেন ফটিক প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ