আব্দুল জলিল :
দিনাজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ও প্রতারক চক্রের সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রবেশপত্র, ননজুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প, ফাঁকা চেক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।