আরিফুল ইসলাম জয়,কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ১১০০ ঘটিকায় সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর আওতাধীন পাথরডুবি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আশেপাশে অসহায় ও দুঃস্থ মানুষের স্বাস্থ্য সেবায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন অধিনায়ক, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) লেঃ কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি এর নির্দেশনায় এবং ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোঃ ইউনুছ আলী এর সার্বিক তত্ত্বাবধানে এর উপস্থিতে পরিচালিত হয়।
এ সময় উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে কুড়িগ্রাম সদর হাসপাতালের সিভিল সার্জন কর্তৃক মনোনীত মেডিক্যাল অফিসার ডাক্তার মোঃ তৌহিদুর রহমান এবং কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর নিয়োগকৃত বেসামরিক মেডিক্যাল অফিসার ডাক্তার মোঃ নাসির
উদ্দিন কর্তৃক (মহিলা ২৭৫ জন ও পুরুষ ১৫৫ ও জন) সর্বমোট=৪৩০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূ্ল্যে ঔষধ সরবারাহ করা হয়।
এছাড়া উক্ত সময়ে কুড়িগ্রাম ব্যাটালিনের বিভিন্ন পদবীর সদস্যসহ স্থানীয় এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। চিকিৎসা নিতে আসা হতদরিদ্ররা বিজিবির এমন ব্যতিক্রমধর্মী কাজের জন্য সাধুবাদ জানান।