আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বীরগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণীর মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে রাস্তায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ সাবিব হোসেন(১৪)নামে এক মাদসারা ছাত্রের মৃত্যু হয়েছে।

মোঃ সাবিব হোসেন উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে এবং শীতলাই আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র। শনিবার দুপুরে সুজালপুর ইউনিয়নের শীতলাই-কবিরাজহাট গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোঃ লিয়ন হোসেন জানান, দুপুরে বাড়ীর পাশে শীতলাই-কবিরাজহাট গ্রামীণ সড়কে রাস্তার ধারে গাছের ডাল কাটতে গাছে উঠে মোঃ সাবিব হোসেন। এ সময় রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুত সঞ্চালন তারে জড়িয়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ