আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

শেখ রাসেল এর জন্মদিনে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ট পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী ও “শেখ রাসেল দিবস” উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নানা কর্মসূচী গ্রহণ করা হয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ঠাকুরগাঁও পৌর শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের আর্টগ্যালারীর ফ্রিড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে “আনন্দ দিন” উদযাপন করা হয় এবং বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ঠাকুরগাঁও পৌর শাখার সভাপতি মাহামুদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ সভাপতি মুহা. সাদেক কুরাইশি।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়াল, প্রচারণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন।

এসময় সন্তোষ কুমার আগরওয়াল শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ঠাকুরগাঁও পৌর শাখার সভাপতির হাতে উপহার হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দেন এবং মাহামুদুল হক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রচিত ‘আমাদের ছোট রাসেল সোনা’ বইটি উপহার হিসেবে অতিথির হাতে তুলে দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ