আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কয়রায় শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন

জি এম রিয়াজুল আকবর,নিজস্ব প্রতিবেদক খুলনা:

কয়রায় শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, উপস্থিত বক্তৃতা, কুইজ ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার আমাদী জায়গীর মহল তকিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে।

সকাল দশটায় বিদ্যালয় থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দ রেলি বের করে বিভিন্ন সড়ক প্রদর্শন শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভা দোয়া মাহফিল উপস্থিত বক্তৃতা ও চিত্র অঙ্কন প্রতিযোগিতা পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমাদী জায়গীর মহল তকীমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু উৎপল কুমার সানা , ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শাহিনুর রহমান( শাহিন), সহকারী প্রধান শিক্ষক,

শাহাজান আলম, শিক্ষক মোঃ আসাফুর রহমান, মোঃ আবু মুস, মোঃ আবু বক্কর সিদ্দিক সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ