আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পাটগ্রামে অধ্যক্ষ’র বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

এম এ রহিম ” লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নর্থ বেঙ্গল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ রজিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় পাটগ্রাম উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে উক্ত কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সহ আরো অনেকে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এবিষয়ে কলেজের একাংশের শিক্ষক ও শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারক লিপি প্রদান করেন। উক্ত স্বারক লিপিতে অধ্যক্ষ রজিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক ভিত্তিহিন সংবাদ প্রকাশের তিব্র নিন্দা জানান।
শিক্ষকদের পক্ষ থেকে প্রভাষক বিদ্যুৎ বলেন অধ্যক্ষ মহদয় অহেতুক আমাদের বেতন ভাতা বন্ধ করেছে। মানববন্ধনে উপস্থিত প্রভাষক আতিকুল ইসলাম বলেন অধ্যক্ষ রজিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক ভিত্তিহিন মিথ্যা তথ্য সাংবাদিকদের  দিয়ে সংবাদ প্রকাশ করেছে কিছু শিক্ষক।
এবিষয়ে অধ্যক্ষ রজিনা খাতুন বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যাহা ষড়যন্ত্র বলে আমি মনে করি। এবিষয়ে তাৎক্ষণিক উপস্থিত উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ