আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

Exif_JPEG_420

গঙ্গাচড়ায় কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক আলোচনা সভা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক আলোচনা সভা ৬ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ, কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা গঙ্গাচড়ার আয়োজনে এবং কমিউনিটি প্রোগ্রাম, দি লেপ্রোসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।

উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস, মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিক, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন প্রমূখ।

দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর জেলা সুপারভাইজার প্রদীপ কুমার রায় সভায় প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ উপস্থাপন করেন।

জেলা প্রতিবন্ধী সংস্থার সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ