ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ২২টি বিশ্ববিদ্যালয়ের ‘সি‘ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত অভিভাবকদের পানি ও মাস্ক বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে পানি,
মাস্ক ও কলম বিতরণ করা হয় অবস্থানরত অভিভাবক, শিক্ষার্থী, বিএনসিসির সদস্য, পুলিশ ও শিক্ষকদের। এতে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী।
এছাড়াও জয় বাংলা বাইক সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে পৌছে দেয়া সহ নান সেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে পরীক্ষার্থীদের সহযোগিতা করে ইবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।