সাভার প্রতিনিধি :
সাভার পৌরসভা এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার পথে দুবৃত্তের ছুড়িকাঘাতে নিহত হয়েছে মো: আলামিন (১৫) নামের এক কিশোর।
আলামিন বাড়ি না ফিরে আসায় সাভার মডেল থানায় তার বাবা আকমল খান একটি সাধারণ ডাইয়েরি (জিডি) করতে গেলে তিনি শুননে তার ছেলে মরে হাসপাতালের মর্গে রয়েছে।
শুক্রবার (০৮ জুলাই) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ।
নিহত ওই কিশোরের নাম মো: আলামিন (১৫)। সে ফরিদপুর জেলার কোতায়ালী থানার হাট গোবিন্দপুর গ্রামের আকমল খানের ছেলে।
সাভারের ব্যাংক কলোনী এলাকায় গেদু মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানয়িরা জানান, বৃহস্পতিবার (০৭ জুলাই) রাতে সাভারের একটি মোবাইল সাভিসিং সেন্টার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি ওয়াবদা রোড এলাকায় পৌছলে দুবৃত্তরা তাকে এলোপাথালি ছুরিকাঘাত করে ফেলে পালিয়ে যায়।
পরে পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মুত্যু হয় তার।
খবর পেয়ে পুলিশ সকালে মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বাবা আকমল খান বলেন, আমার ছেলে কাল দুপুরে বাসায় খেয়ে কাজে গিয়েছে। রাতে আর সে বাসায় ফিরেনি। পরে আজ সকালে আমি ছেলে নিখোজের একটি জিডি করতে আসি।
এখানে এসে আমি আমার ছেলে ছবি দেখালে থানা থেকে বলা হয় একটি মরদেহ তারা পেয়েছে। পরে আমাকে থানাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলে মরে আছে।
তার দাবি, আলআমিন আগে যে দোকানে কাজ করতো। সেই দোকানে কিছু ছেলের সাথে তার মারামারি হয়েছে। সেই থেকে এই হত্যাকাণ্ড হতে পারে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুণ-উর-রশিদ বলেন, আলামিনের বুকে ও পিঠে ছুড়ির গভীর আঘাত রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এছাড়া ভুক্তভোগীর পরিবারকে নিয়ে মামলার প্রস্তুত চলছে।