আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল

জি এম রিয়াজুল আকবর:

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল পালিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে স্থানীয় ঘুগরাকাটী গ্রামবাসীর উদ্যোগে বিভিন্ন মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি ঘুগরাকাটি বাজার থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষণ শেষ করে ঘুগরাকাটী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় এসে শেষ হয়।

এ সভায় বক্তব্য রাখেন ঘুগরাকাটি মাদ্রাসা শিক্ষক মাওলানা নুরুল আলম, মিরে পাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা শামসুল হক, ঘুগরাকাটী বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আসাদুজ্জামান প্রমুখ উক্ত মিছিলে শতশত ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ করতে দেখা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ