আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাজাপ্রাপ্ত আসামি হয়েও ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে সাজাপ্রাপ্ত আসামি হয়েও ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাব। তিনি ধামরাই থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় গ্রেফতারী পরোয়ানার পরেও পুলিশের নাকের ডোগায় ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ধামরাই থানার সূয়াপুর ইউনিয়নের সুখমনি দাস, হাফিজুর রহমান সোরহাবসহ ১২ জন আসামীর বিরুদ্ধে মারধর ও চুরির অভিযোগে ঢাকার চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ একটি অভিযোগ দায়ের করা হয়।

মামলার বিভিন্ন শুনানি শেষে আদালত ১২ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে হাফিজুর রহমান সোরহাবসহ প্রত্যেক আসামীকে ১ বছর করে সাজা প্রদান করেন। হাফিজুর রহমান সোহরাব আদালতের রায়ের বিরুদ্ধে ঢাকা জেলা ম্যাজিস্টেট এর আদালতে আপিল করেন। উক্ত আপিল নং ৮/১৩।

আদালত পূর্বের রায় বহাল রাখলে সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাব ঢাকা জেলা দায়রা জজ আদালতে রিভিশন মামলা (রিভিশন মামলা নং ১৮৮/১৩) দায়ের করেন। মামলাটি পরবর্তীতে ৫ম জেলা দায়রা জজ আদালত রিভিশন মামলাটি না মঞ্জুর করে আগের রায় বহাল রেখে ১৬/৫/২০২২ তারিখে আদালতে আত্নসমর্পণের আদেশ দেন।

ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাবসহ ১২ জন আসামীর সাজার বিষয়টি ঢাকা জেলা পুলিশ সুপার এর নজরে আসলে আসামিদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়।

ধামরাই থানা পুলিশ গত ৬ জুন অভিযান চালিয়ে ৮ জন আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।

গত ইউপি নির্বাচনে হাফিজুর রহমান সোহরাব নৌকা প্রতীক না পেয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশ অমান্য করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয় চশমা প্রতিক নিয়ে নির্বাচন করে নৌকা প্রতীক বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন এর কাছে বিপুল ভোট পরাজিত হন।

সুয়াপুর ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাব এর বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

বিগত নির্বাচন আওয়ামী লীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারনে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।  এই চেয়ারম্যান গত কয়েক বছর আগে এক হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগে সাভার মডেল থানার পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। কিছু দিন জেলখেটে বের হয়ে ওই নারীকে ১২ লাখ টাকা দিয়ে মামলাটি আপোষ করে ফেলে। তার বড় স্ত্রীর অনুমতি ছাড়া সাভার পৌরসভার এক নারী কাউন্সিলরের মেয়েকে বিয়ে করে।

নাম না প্রকার করার শর্তে ধামরাইয়ের স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, ধামরাই থেকে পালিয়ে সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব সাভার সরকারি কলেজের পাশে সেলটেক নামের একটি আলিশান ভবনে ফ্লাট ক্রয় করে বসবাস করেন।

এবং তার বৈধ কোন আয় না থাকলেও তার বিলাসবহুল জীবনযাপন করে একাধিক গাড়ির মালিক হয়ে চলাফেরা করছেন। সুয়াপুর ইউনিয়নে সাধারণ জনগন সাজাপ্রাপ্ত আসামি সোরহাব কে দ্রুত গ্রেফতারের দাবী জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ