আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কয়রায় ছাত্রলীগের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জি এম রিয়াজুল আকবর, বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কয়রা উপজেলা ছাত্রলীগ।

২৯ মে রবিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুল হক টিটু, সাবেক সাধারণ সম্পাদক আলামিন ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম।

বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা বেলাল আহমেদ বিল্লু, নিয়াজ মোর্শেদ, জোবায়ের হোসেন, ফেরদাউস হোসেন, ইসমাইল হোসেন, শাকিল আহমেদ, শেখ আশিকুজ্জামান, মেহেদি হাসান শুভ, অপু মণ্ডল, তুষার, সবুজ প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ