আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে ধান ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

২৩ মে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিদুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩) মে বিকেল সারে ৫টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিটপাইকেরছড়া গ্রামে নিজ বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম পাইকেরছড়া ইউনিয়নের ছিটপাইকেরছড়া গ্রামের (২ নং ওয়ার্ড) জহির উদ্দিন মন্ডলের ছেলে। রফিকুল এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ইসলাম স্ট্যান্ড ফ্যানের মাধ্যমে বাতাস দিয়ে ধান শুকানোর জন্য বাড়ির আঙ্গিনায় ফ্যানের তারের সঙ্গে বিদ্যুৎ লাইনের তার জোড়া দেয়ার সময় অসাবধানতাবশত লিকযুক্ত তারে হাত পরলে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবার লোকজন ও এলাকাবাসী মিলে রফিকুল ইসলামকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভায়রাভাই মেছবাহুল জানান, নিহত রফিকুল পেশায় একজন ধান,পাট ব্যবসায়ী ছিলেন। বিদ্যুৎস্পৃষ্টে রফিকুলের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে তদন্ত কর্মকর্তা (আইও) ভুরুঙ্গামারী থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রহমান জানান, কোন না থাকায় বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ধান পাট ব্যবসায়ীর মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ