আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে গতকাল বুধবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার। কিশোর কিশোরী ক্লাবের আবৃতি শিক্ষক মনিরুজ্জামানের উপস্থাপনায়  মা দিবসের আলোচনা সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও মায়েরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ