আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কয়রায় ঝড়ে উড়ে গেল মাথা গোজার ৪ ঘর

জি এম রিয়াজুল আকবর,নিজস্ব প্রতিবেদক খুলনা:

কয়রায় ঝড়ে উড়ে গেল মাথা গোজার ৪ ঘর
জিএম রিয়াজুল আকবর: কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ঘুগরাকাটি গ্রামে পবিত্র ঈদুল ফিতরে আগের দিন রাতে কাল বৈশাখী ঝড়ে স্থানীয় শেখ বাড়িতে একই পরিবারের ৪ টি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে।

জানাগেছে মৃত সাহেব আলী শেখের পুত্র মো. কামরুল শেখ বসবাসকৃত ঘরের এ্যালবেসটার টিন উড়ে গেছে ও বেড়া সম্পূর্ণ ভেঙে গেছে, একই পাড়ার স্বামী হারা সালমা বেগমের একটাই ঘর একদম নষ্ট হয়ে গেছে মাথা গোজার আর ঠাই নেই।

সন্তান নিয়ে রাস্তায় জীবন যাপন করছেন, শামছুর শেখর পুএ মিজান শেখের ও একটা ঘর একদম ভেঙে গেছে ও শাহেব আলী শেখের বসবাসকৃত ঘরের একদম টিন উড়ে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্তরা বলেন, বর্তমান সরকার যদি আমাদের একটি করে ঘর দিত তাহলে আমাদের থাকার জায়গা হত বর্তমানে আমাদের ঘর ভেঙে যাওয়ায় আমরা রাস্তাঘাটে জীবনযাপন করিতেছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ