আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ভূরুঙ্গামারীতে বিনোদন কেন্দ্র না থাকায় সোনাহাট সেতুটিই  বিনোদন কেন্দ্র

আরিফুল ইসলাম জয় (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিনোদন কেন্দ্র না থাকায় ঈদের আনন্দোৎসব উপভোগ করতে মানুষ বেছে নিয়েছেন সোনাহাট সেতু’টি। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সেতুটি অবস্থিত। উপজেলা সদর থেকে এর দূরত্ব ৪ কিলোমিটার।

মঙ্গলবার ঈদের প্রথম দিন বিকালে ধরলার পাড়ে হাজারও মানুষের ভিড় দেখা গেছে।কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে সেতুর দুই পাড় ছিল মানুষের ঢলে উৎসব মুখর।

আনন্দ উদযাপন করতে কেউ ঘুরছেন পায়ে হেঁটে, কেউ রিকশা, ইজিবাইক, বাইসাইকেল, মোটরসাইকেলে আবার কেউ ডিঙ্গি নৌকায় চেপে ঘুরছেন ধরলার বুকে।

ঈদ উৎসবকে কেন্দ্র করে ব্রীজের দু-পাড়ে বসেছে ছোটবড় দোকানের পসরা। পাওয়া যাচ্ছে ফুচকা, চানাচুর, আইসক্রিম, বেলুন, মেয়েদের চুড়ি-ফিতা। বিক্রিবাট্টাও হচ্ছে দেদারসে।

নদীর পাড়ে ঘুরতে আসা জসিম উদ্দিন জানান, ঈদের আনন্দ উপভোগ করতে আমরা পাগলারগাট থেকে এসেছি। এসে ভালো লাগছে। পাইকেরছড়া সোনাহাট সেতুর দুই পাড়ে পর্যটন কেন্দ্রের দাবি জানাচ্ছি।

জয়মনিরহাট থেকে সোনালী আক্তার ও মোনালিসা এবং ভূরুঙ্গামারী থেকে সপ্না, জয়, মিজান, রোমান জানান, ঈদের আনন্দ উপভোগ করতে পরিবারের সঙ্গে এখানে এসেছি। সব মিলিয়ে আমরা এবারের ঈদ আনন্দটা উপভোগ করেছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ