মোরেলগঞ্জ প্রতিনিধিঃ মোঃ এখলাস শেখ :
সামাজিক সংগঠন মানব কল্যাণে আমরা এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা মেয়র এস,এম মনিরুল হক বলেন “২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মানব কল্যাণে আমরা সংগঠনটি মানব সেবায় কাজ করে আসছে, ইতোমধ্যে অনেকগুলো কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছ।
প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের এ সংগঠন সমাজের গরিব অসহায় মানুষদের সেবা ও সমাজ কল্যাণমূলক কাজ করে আসছে,তারই ধারাবাহিকতায় এবার পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
যাতে করে অসহায় মানুষগুলো সারাদিন রোজা রেখে একটু প্রশান্তি লাভ করতে পারে। এ সংগঠনটি একটি সমাজ কল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন। মানব সেবায় আমাদের এ সংগঠন সর্বদা নিয়োজিত।”
সংঠনের কার্যক্রমের মধ্যে রয়েছে দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করা, ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করা, মেধাবী সংবর্ধনা ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা, শীতার্তদের মাঝে শীত বস্র বিতরণ, ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় ও জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা করা এবং সামাজিক উন্নয়নমূলক কাজ করাসহ ইত্যাদি।
২০১৯ সালে প্রতিষ্ঠা হলেও সংগঠনটি ইতোমধ্যে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে, কারণ সংগঠনটি সর্বদা মানব সেবাকে প্রধান্য দিয়ে থাকে।
আগামী দিনে এমন কর্মসূচি অব্যহত থাকবে বলে জানান সংগঠনের সভাপতি এইচ এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম বনি।
ইফতার সামগ্রী হিসেবে ছিল চাল, ডাল,তেল,ছোলা,চিনি,চিড়া,খেজুর।