আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

পাইকগাছার ১০ ম শ্রেণীর ছাএী আসমা বাঁচতে চায়

রিয়াজুল আকবর লিংকন, নিজস্ব প্রতিবেদক খুলনা:

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনার আমার একটু সহানুভূতিতে বেচে যেতে পারে আসমা খাতুনের তাজা প্রান।

খুলনা পাইকগাছায় হরিঢালী ইউনিয়নেসোনাতন কাটি গ্রামের হত দরিদ্র সুলতান সরদার এর কন্যা ও হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে মানবিক বিভাগের ১০ শ্রেণীর শিক্ষার্থী আসমা খাতুন হার্টের সমস্যায় জর্জরিত হয়ে মৃত্যুর সন্ধিক্ষণে বাড়িতে বিছানায় শুয়ে কেটে যাচ্ছে তার দিন।

আসমার পিতা সুলতান সরদার জানায় প্রায় ২ মাস আগে বুকে প্রচন্ড ব্যাথা ও শারীরিক নানা সমস্যা নিয়ে অসুস্থ হয়ে পড়ে, অনেক কষ্টে ও এলাকাবাসীর সহায়তায় নিয়ে অর্থ যোগাড় করে খুলনায় চিকিৎসকের শরনাপন্ন হয় পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক জানান আসমার হার্টের সমস্যা,

অনাতিবিলম্বে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য ভারতে নিয়ে যেতে হবে তিনি আরও জানান, উন্নত চিকিৎসা করাতে না পারলে আসমার জীবন প্রদীপ অকালেই নিভে যেতে পারে ৷

কর্তব্য রত চিকিৎসাকের কাছে চিকিৎসা খরচ জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক বলেন আসমা সুম্পুর্ণ সুস্থ হতে প্রায় ৭থেকে ৮ লক্ষ টাকা খরচ হবে ৷

খরচের কথা সুনে হতদরিদ্র দিনমুজুর পিতা হতবাক নিঃস্তব্দ হয়ে ভাষা হারিয়ে ফেলেছে, যেখানে তার সংসারে নুন আনতেই পান্তা ফুরায়া যায় সেখানে এত মোটা আর্থ কি ভাবে যোগড় হবে।

যে বয়সে আসমার বই নিয়ে স্কুলে যাওয়ার কথা সহপাঠীদের সাথে ক্লাস করার কথা, খেলাধূলায় ব্যাস্ত থাকার কথা সেই বয়সে অর্থের অভাবে বিনা চিকিৎসায় কি আমার মেয়ে আসমার জিবন প্রদীপ ধুকে ধুকে নিভে জাবে।

কান্নাজড়িত কন্ঠে আসমার পিতা প্রতিবেদককে বলেন আমার মাথা গোঁজার ঠাই বাপ দাদার রেখে যাওয়া বসত ভিটা ছাড়া আর কিছু নেই, পরের বাড়িতে কাজ করে যা পায় তা দিয়ে কোনমতে খেয়ে না খেয়ে, স্ত্রী সন্তানদের ভরণপোষণ ,সন্তানদের লেখাপড়া খরচ চালায়।

আসমার ঔষধ কেনার প্রয়োজনীয় অর্থ যোগান দেওয়া আমার পক্ষে সম্পুর্ণ অসম্ভব হয়ে পড়েছে। আমরা যে আমার মেয়ের কষ্ট আর দেখতে পারছি না আমার মেয়ে যে খুবই কষ্ট পাচ্ছে তা নিজের চোখে দেখে সয্য করতে পারছি না।

চিকিৎসার জন্য স্থানীয়জন প্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা সহ সমাজের বিত্তবানও সকল শ্রেণীর মানুষকে আর্থিক ভাবে সহায়তা করার জন্য আকুতি জানিয়েছেন ৷

তার স্কুলের সহপাঠীরা জানান,এত বড় দুনিয়ায় এত মানুষ থাকতে টাকার অভাবে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে আমাদের সহপাঠী আমাদের ছেড়ে অকালেই চলে যাবে সেটা কিভাবে মেনে নিব আপনারা বলেন ৷

তাঁরা বলেন আগের মত করে যেন আমরা আমাদের বন্ধু আসমার সাথে শ্রেণীকক্ষে একই সাথে শ্রেণীকক্ষে ক্লাস করতে পারি খেলাধূলা করতে পারি এজন্য আসমাকে সূস্থ করার জন্য সকল শ্রেণীর মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানায়।

হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল বলেন,আসমাকে আপনারা যে যেভাবে পারেন আর্থিক সহোযোগীতা করবেন৷ এদিকে আসমার পিতা মাতা,এলাকাবাসী ,বিদ্যালয়ের শিক্ষার্থীরা,শিক্ষকবৃন্দ সকলেই আসমার দ্রুত সুস্থতা কামনার জন্য সকলের নিকট দোয়া চান পাশাপাশি, তার উন্নত চিকিৎসার জন্য সকল শ্রেণীর মানুষের কাছে আর্থিক ভাবে সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে৷

সাহায্য পাঠাবার ঠিকানাঃ
মোঃ আবির হোসেন
মোবাইল > ০১৭৫৪—১৬১৫৭২ (নগত)

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ