জিএম রিয়াজুল আকবর, নিজস্ব প্রতিবেদক খুলনা :
গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মাচ) সকাল ১০ টায় উপজেলার আমাদী জায়গীর মহল তকিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কয়রা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন জুনিয়র ইঞ্জি. বিকাশ চন্দ্র দাশ, ওয়্যারিংক পরিদর্শক অনুপ বিশ্বাস প্রমুখ। এ সময় বক্তরা পল্লী বিদ্যুৎ এর অপচয়রোধসহ অবৈধ বিদ্যুৎ ব্যবহার,
বিদ্যুৎ খাতে বর্তমান সরকারের সাফল্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।