গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার (৮ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে স্প্রে মেশিন বিতরণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন এবং উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন।
উপজেলা পরিষদ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২০-২১ অর্থ বছরের আওতায় উপজেলার ৬ শত জন কৃষকে এ মেশিন দেয়া হয়। বিতরণকালে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল,
রাবিয়া বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, প্রকৌশলী মজিদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জমিদার রহমান টাইগার উপস্থিত ছিলেন।