রিয়াজুল আকবর লিংকন নিজস্ব প্রতিবেদক খুলনা :
খুলনার পাইকগাছায় বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অভিযান চালিয়ে ৪ জেলেকে ভ্রাম্যমান আদালতে ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।
জানা যায়, প্রাকৃতিক উৎস থেকে পারশে মাছের পোনা আহরণের সময় তাদেরকে মাছের পোনাসহ হাতেনাতে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। আটককৃতরা হলেন কালনার মোঃ দিদার ইসলাম,দেলুটীর মোঃ হযরত আলী,
গড়ইখালীর মোঃ আব্দুল আলিম এবং নলডাঙ্গার মোঃ বিল্লাল শেখ। ভ্রাম্যমান আদালতে “মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০, ধারা-০৩” মোতাবেক তাদের প্রত্যেককে ৫,০০০ টাকা করে ৪ জনকে মোট ২০,হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন তিনি।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পবিত্র কুমার দাস, সহকারী উপজেলা মৎস্য অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন,
পেশকার প্রতুল জোয়ার্দার,ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন,আনসার সদস্য রাকিব ও জাহাঙ্গীর।
এ সময় জব্দকৃত প্রায় ৫০০ কেজি পারশে মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়।