আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রংপুরে শীতবস্ত্র বিতরণ করলো নারী ও শিশু সুরক্ষা পরিষদ

নিজস্ব প্রতিবেদক :

রংপুরে জেকে বসেছে শীত, এমন পরিস্থিতিতে অসহায় নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো নারী ও শিশু সুরক্ষা পরিষদ।

৯ ফেব্রুয়ারী বুধবার বিকাল চারটায় নগরীর একটি সেন্টারে হিউম্যান ক্লাবের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। নারী ও শিশু সুরক্ষা পরিষদের সভাপতি নুরজাহান আক্তার শিল্পীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের এএসপি মোঃ আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তত্বে তিনি বলেন অসহায় নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ, এমন কাজে সকলের এগিয়ে আসা উচিৎ।

শীতবস্ত্র বিতরণ সম্পর্কে নারী ও শিশু সুরক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মিঞা মোঃ সুজন বলেন নারী আমাদের মায়ের জাতি তারা সুরক্ষিত থাকলে দেশ ভালো থাকবে, নারী ও শিশু সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
তারই অংশবিশেষ আজ ২০০ জনের মাঝে এ শীতবস্ত্র করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির
যুগ্ম সাধারণ সম্পাদক ইসমোতারা সাচি, দপ্তর সম্পাদক নুরে রুবাইয়াত রুমকি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম রনি প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ