আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মোরেলগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

মোরেলগঞ্জ প্রতিনিধি,
মোঃ এখলাস শেখ :
বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জিউধরা ইউনিয়নের ৯৬ নং চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপালকে (৫৫) পুলিশ বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল বলেন, ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে একজন অভিভাবক প্রধান শিক্ষক ননী গোপাল এর বিরুদ্ধে  বুধবার রাতে থানায় মামলা করেছেন। ওই মামলায় তাকে আজ বিকেলে গ্রেফতার করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ