আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

গোমস্তাপুরে আশ্রায়ণ প্রকল্পের বাড়ি পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
নতুন যোগদানকৃত জেলা প্রসাশক চাঁপাইনবাবগঞ্জের এ কে এম গালিভ খান গোমস্তাপুর উপজেলার আশ্রায়ণ প্রকল্পের বাড়ি পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোঙলপুরে নির্মাণাধীন বাড়ি পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলে খোঁজ নেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন মৃধা, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ