মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা প্রতিনিধিঃ
মোঃ এখলাস শেখ :
বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী পালিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) সূর্যোদ্বয়ের সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে
পুষ্পস্তবক অর্পণ ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দিনটির শুভ সূচনা হয়।
সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লীয়াকত আলী খান উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস্ ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এ অনুষ্ঠানে যোগদান করে।
দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলালীগ সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও পুষ্পস্তবক অর্পণ করে। ও সকল ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।
দিবসটি উপলক্ষে বিকেল ৪.৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে দেশবাসিকে শপথ পাঠ করান।